Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া ছয়জন সাহসী ও সফল নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছর বিশেষ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক নেতৃত্ব ও সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জাইমার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এবার বেগম খালেদা জিয়া ছাড়াও আরও পাঁচ নারী পান এ পুরস্কার।

১. ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার

২. ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন

৩. ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর

৪. ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম

৫. ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন

প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হয়। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

প্রকাশের সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬