Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুধু বিএনপির নয় বেগম জিয়া সারা জাতির অভিভাবক : রিজভী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা জাতির অভিভাবক। সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন। আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে দেশের জন্য আরও প্রয়োজন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপসহীন থাকায় দেশি-বিদেশি চক্রান্ত্র করেও বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি।

তিনি বলেন, গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে। এ সময় প্রেরণার উৎস হিসেবে বেগম খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে মজবুত হয়ে গড়ে উঠবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি : সালাহউদ্দিন আহমদ

শুধু বিএনপির নয় বেগম জিয়া সারা জাতির অভিভাবক : রিজভী

প্রকাশের সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫