Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক :

জ্বালানিসংকট মোকাবেলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে ইলেকট্রিক বাস আমদানি করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত অন্যান্য নির্দেশনা আগামী রোববার জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষে ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।

দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকানের মতো জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।

সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য নতুন কোনো যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় করা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম কেনাও স্থগিত রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া সভা-সেমিনারের ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাসের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে জ্বালানি সাশ্রয় নিশ্চিত হবে এবং অর্থনৈতিক চাপ কিছুটা কমবে।

আবহাওয়া

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬