Dhaka বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর থেকে ২৭ দিনে ৭৭৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত গত ২৭ দিনে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২ টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ টি ২০টি, ২৫ মার্চ ২০টি এবং আগামীকাল (২৬ মার্চ) ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি সব মোট ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সূচিতে অনিশ্চয়তা থেকেই যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, ২ জনের লাশ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ২৭ দিনে ৭৭৫ ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৭:২১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬