Dhaka শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চের তলায় ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির জুরাছড়ি উপজেলার নৌপথে পাগুজ্যাছড়ি এলাকায় লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পান লঞ্চে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, জুরাছড়ি থেকে রাঙামাটিগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে ছিদ্র দিয়ে লঞ্চে পানি ঢুকতে শুরু করে। তবে চালক দ্রুত লঞ্চটিকে তীরে ভিড়ালে যাত্রীরা নিরাপদে নেমে পড়তে সক্ষম হন। পরে অন্য বোট দিয়ে যাত্রীরা নিরাপদে গন্তব্য চলে যান। এ ঘটনায় কোনো ধরনের হতাহত হয়নি।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি পৌনে ৮টার দিকে দুর্ঘটনায় পড়ে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভিড়ান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ সময় লঞ্চটি পুরোপুরি তীরে ভিড়ানো হলে লঞ্চ থেকে যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়েন।

আবহাওয়া

লঞ্চের তলায় ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী

প্রকাশের সময় : ১০:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬