Dhaka বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

আগামী দুইদিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারাদেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬-১০ মাস বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় করা পর্যালোচনায় দেখা গেছে, রাজশাহী মেডিক্যালে ৩৩ জন শিশু মৃতদের মধ্যে ১৫ জন শিশুর মৃত্যু হামজনিত কারণে হয়েছে বলে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। বাকি শিশুদের মৃত্যু অন্যান্য জটিলতা, বিশেষ করে নিউমোনিয়ার কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া সব শিশুই হাম রোগে আক্রান্ত নয়। এ বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে অযথা জনমনে আতঙ্ক সৃষ্টি না হয়।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে আক্রান্তদের ঘিরে ‘রিং ইমিউনাইজেশন’ পদ্ধতিতে টিকাদান কার্যক্রম চালু করা হবে, যার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এ উদ্যোগে ইউনিসেফ গুরুত্বপূর্ণ সহযোগিতা দিচ্ছে। এজন্য স্বাস্থ্য বিভাগ তাদের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামী রোববার থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হলে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমকেও ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে সহযোগিতা করার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

আবহাওয়া

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬