Dhaka শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

নির্বাচনী এই সাফল্যের পর শুভেচ্ছায় ভাসছেন তিনি— দলীয় কর্মী থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগৎ থেকেও আসছে শুভেচ্ছা বার্তা।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ছবির ক্যাপশনে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, অভিনন্দন শুভকামনা রইল।”

অপু বিশ্বাসের এই শুভেচ্ছাবার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং মন্তব্যের ঘরে অভিনন্দন জানাচ্ছেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুমিন ফারহানা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোট জালিয়াতির অভিযোগ আমিনুল হকের, গেজেট স্থগিতের দাবি

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

প্রকাশের সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬