Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি, জানতে চাইলেন নির্বাচন পরিস্থিতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তবে তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রিজভীর অক্সিজেনের প্রয়োজনীয়তা কমেছে এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ কিছুটা উন্নতি হয়েছে বলে সর্বশেষ রিপোর্টে দেখা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ভাইকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন? ভাবী (আরজুমান আরা আইভী) বিকালে আসবেন। ডাক্তাররা বলেছেন, ইনফেকশন ছড়াতে পারে, সেজন্য ভিজিটর নো এলাউ।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তুষার।

আবহাওয়া

ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত ১০৪৬

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি, জানতে চাইলেন নির্বাচন পরিস্থিতি

প্রকাশের সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬