Dhaka শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসেলস ভাইপারের কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী জেলা প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ধান কাটতে গেলে মো: হেলাল বিশ্বাস (৪০) নামের এক কৃষককে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। এরপর তিনি জীবিত সেই সাপটিকে প্লাস্টিকের কৌটায় করে হাজির হন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম মো. হেলাল বিশ্বাস। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানতে চাইলে হেলাল বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করছিলাম। ওই সময় ডান পায়ে কিছু একটা ছোবল দেয়। তাকিয়ে দেখি পায়ের নিচে একটা সাপ। পরে আশপাশের কৃষকেরা এগিয়ে এলে সবাই মিলে সাপটি ধরি। পরে একটি কৌটার মধ্যে সাপটি ভরে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর চিকিৎসকেরা বললেন রাসেল ভাইপার সাপ।’

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহম্মেদ বলেন, ‘হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছিলেন। তাঁকে রাসেলস ভাইপার সাপে কামড়ে ছিল। তাঁর চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ

রাসেলস ভাইপারের কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

প্রকাশের সময় : ১২:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫