Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮৬৬ পিস ইয়াবা, ১০৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, ৫৫০ লিটার দেশি মদ, ৪৫ বোতল ফেনসিডিল, ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আবহাওয়া

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

প্রকাশের সময় : ১২:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩