Dhaka রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ২৮৬ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

প্রকাশের সময় : ১২:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪