নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টনের গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মমিন জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত সালেহার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























