নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে আটক করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, উত্তর বাড্ডায় সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আরও চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























