Dhaka মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬৪ জনকে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রিভলবার পাওয়া গেছে আটটি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান পাঁচটি, শ্যুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান ১টি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি ও টিয়ার গ্যাস লঞ্চার একটি।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাব।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাড়া দেশে প্রায় চার শতাধিক থানায় মামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এরমধ্যে বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করে এবং লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরে মধ্যে জমা দেওয়া নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিচ্ছিন্নভাবে নয় সম্মিলিতভাবে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

যৌথ অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

প্রকাশের সময় : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪