Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ থেকে পদত্যাগ করে যোগ দিলেন যুবদলে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াবদারহাট বাজার সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগ দেন তিনি।

পরে রাজ্জাক মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত আমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুব লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি স্বেচ্ছায় যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগ দিয়েছি ও আজ থেকে যুবদলের সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবো।

সংবাদ সম্মেলন শেষ হবার পরপরই যুবলীগ থেকে পদত্যাগ করা রাজ্জাক মোল্লাকে গাঁদা ফুলের মালা পরিয়ে যুবদলে বরণ করে নেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বঙ্গোপসাগরে জাল পেঁচানোকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে নিখোঁজ ২

যুবলীগ থেকে পদত্যাগ করে যোগ দিলেন যুবদলে

প্রকাশের সময় : ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫