Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির নামক শহরের মেয়র এক ‘কুকুর’

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৫৭ জন দেখেছেন

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন। এ হিসাবে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত হেরে গো ধরে আইনের আশ্রয় নিচ্ছেন। সব মিলিয়ে এবারের মার্কিন নির্বাচন নিয়ে অনেক ঘটনাই ঘটে চলেছে।

এত কিছুর পরও ঘটে চলেছে মজার কিছু ঘটনা। দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে এক কুকুরকে।

এর নাম উইলবার। বয়স ৬ বছর। এটি একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে।

এই কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র‌্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে।

উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, পাঁচশর কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ১৯৯০ সাল থেকে এই নিয়ম সেখানে।

আরও পড়ুন : ট্রাম্পকে জেরুজালেম পৌরসভায় চাকরির প্রস্তাব!

সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক।

আর তখন থেকেই এ রীতি চলে আসছে।

১৯৯০ সালে র‌্যাবিট হ্যাশ শহরে প্রথম যে কুকুরটি মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এর পর ৫ বার ওই শহরে কুকুরের নেতৃত্বকে বরণ করা হয়েছে।

এমি নোল্যান্ড জানান, উইলবার নাকি তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগে এলাকাবাসী

যুক্তরাষ্ট্রের কেন্টাকির নামক শহরের মেয়র এক ‘কুকুর’

প্রকাশের সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০