Dhaka বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ৪০ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ কোটি টোল আদায়

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

নির্বাচনী ছুটি ও ভোট দিতে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে। কিছু সময় ছিল যানজট।

যমুনা সেতু দিয়ে গত ৪০ ঘণ্টায় ৫২ হাজার ৫৫৬ টি ছোট-বড় পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়। বুধবার বিকেলে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ মিন্টু কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে মানুষজন ঘরে ফিরছে। এতে মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছে। ফলে সেতুতে টোল আদায়ও বেড়েছে। এ ছাড়া মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।

উল্লেখ্য, যমুনা সেতু দিয়ে সাধারণত প্রতিদিন গড়ে ১৮-২০ হাজান যানবাহন পারাপার হয়। তবে ঈদের সময় এলে তা বেড়ে কয়েক গুণ বৃদ্ধি পায়। কিন্তু এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ যান পারাপার এবং টোল আদায় হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যমুনা সেতুতে ৪০ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ কোটি টোল আদায়

প্রকাশের সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬