Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজার বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নিহত রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার মল্লিক পাড়ার আব্দুল বাকির ছেলে অভিক ও গাংনী উপজেলার বামন্দি গ্রামের মিনকুল ইসলামের ছেলে শয়ন।

প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বামন্দী বাসস্ট্যান্ডে অটোরিকশা, ভ্যান যত্রতত্র অবস্থায় রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তবে প্রশাসনিকভাবে এর কোনো ব্যবস্থা না নেওয়া হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে।

বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রাকেশ আহমেদকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন। ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রকাশের সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫