Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল ও ট্রেনে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেবে সরকার : রেলপথমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে এ ক্ষেত্রে টিকিট কাটার জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড ও অন্যদের সংশ্লিষ্ট কার্ড দেখাতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত প্রতিবন্ধী পরিচয় কার্ড প্রদর্শন সাপেক্ষে ছাড় দেওয়া হবে। এ ছাড়া অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও বিশেষ অপশন যুক্ত করা হবে। সেখানে প্রযোজ্য ক্যাটাগরি নির্বাচন করে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ভাড়া ছাড় নিশ্চিত করা যাবে।

মুক্তিযোদ্ধাদের বিষয়ে এ বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

রেলপথমন্ত্রী বলেন, ‘আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি, যদিও সময় একটু কম, কুরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং এটা কার্যকর হবে।’

ট্রেনে টিকিটগুলো এখন অনলাইনে কাটা হয়- এ বিষয়ে মন্ত্রী বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে, আপনি আইডি কার্ড দেখালে ৬৫ প্লাস হলে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও সেখানে আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদের একটা কার্ড আছে মন্ত্রণালয় থেকে দেওয়া আছে।

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, বর্তমানে যেসব ট্রেন চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরও বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব এবং মানসম্মত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ৮৫ থেকে ৮৬টা লোকোমোটিভ ইউজ করতে পারি কি না এই ঈদে। সেটা যদি পারতে সক্ষম হই, মনে হয় শিডিউল মেইনটেইন করা সম্ভব হবে। যেহেতু যাত্রী অতিরিক্ত, সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না।

রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উলটো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।

রেলমন্ত্রী বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রীর তথ্যমতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।

আসন্ন ঈদে যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, ঈদকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ঈদযাত্রা ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গত প্রায় ১০ দিন ধরে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাত্রীচাপ সামাল দিতে মাঠ প্রশাসন, মোবাইল টিম, নৌপুলিশ, হাইওয়ে পুলিশ এবং প্রয়োজনে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ঈদের সময় সড়কে অস্থায়ী বাজার, অবৈধ পার্কিং বা দখল যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানো হবে না-এ মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাস মালিকদের পক্ষ থেকে খালি বাস ফেরার ক্ষেত্রে সেতু পারাপারের টোল মওকুফের দাবি তোলা হয়েছে। বিষয়টি বিবেচনায় থাকলেও যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপানোর সুযোগ দেওয়া হবে না বলে সরকার স্পষ্ট করেছে।

ঈদের সময় দুই দিনে দেড় কোটি মানুষের ঢাকা ত্যাগ একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, প্রতি ঈদে অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়েন, যা বিশ্বের বড় নগরীগুলোর মধ্যে বিরল ঘটনা।

বিপুল এই যাত্রীচাপই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সরকার। যাত্রীদের অনিরাপদ ও অননুমোদিত যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সামগ্রিক প্রস্তুতি ও সবার সহযোগিতায় স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন রবিউল আলম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় আহত ১৭ পুলিশ সদস্য পেলেন ২৪ লাখ টাকা

মেট্রোরেল ও ট্রেনে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেবে সরকার : রেলপথমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬