Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করবো ঈদগাহে।এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সেকারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনান্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না, ঈদগাহে প্রবেশের সময়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। যদি ৩০ রোজা হয়, তাহলে ঈদ হবে ২১ তারিখে; আর যদি ২৯ রোজা হয়, তাহলে ২০ তারিখে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গরমের বিষয়টি বিবেচনায় রেখে পর্যাপ্ত ফ্যান বসানো হবে। প্যান্ডেল থাকায় আলোর ব্যবস্থাও থাকবে। পাশাপাশি ওজুখানা, খাবার পানির ব্যবস্থা এবং প্রয়োজনে অতিরিক্ত টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

আব্দুস সালাম বলেন, অনেক বয়স্ক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। তাই তাদের কথা বিবেচনায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বৃষ্টিনিরোধক সামিয়ানা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পুরো এলাকায় কার্পেট বিছানো হবে, যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সার্ভিস সংস্থার সঙ্গে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। প্রয়োজনে ঈদের আগে আরও একটি সমন্বয় সভা করা হবে।

তিনি আরও বলেন, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে। কোন দিক দিয়ে আসতে হবে এবং কোথায় গাড়ি রাখা যাবে-এসব বিষয়ে ট্রাফিক বিভাগ আগের দিন নির্দেশনা জানিয়ে দেবে। নিরাপত্তার স্বার্থে ধারালো বা দাহ্য কোনো বস্তু সঙ্গে না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করা হয়েছে।

আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসসহ সব ধরনের জরুরি সেবা প্রস্তুত থাকবে। তিনি ইতোমধ্যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে এবারের ঈদ ঢাকাবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আব্দুস সালাম বলেন, বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশ কাজ বাকি আছে, যা মূলত শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ।

নগরবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাই যেন শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে অংশ নেন, ট্রাফিক নির্দেশনা মেনে চলেন এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করেন।

সবশেষে আব্দুস সালাম বলেন, আমি আশা করি এবারের ঈদ আমাদের জীবনে একটি সুন্দর দিন বয়ে আনবে। এ সময় ঢাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ১২:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬