Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশকিছুদিন ধরে কারাগারে রয়েছেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি শাহজাহানপুরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করে।

দিদার বলেন, পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬-৮ জন পুলিশকে বহন করা ৩-৪টি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন। কর্মীরা মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে স্কট দিয়ে নিয়ে যায়।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা শুনে আমরা একজন অফিসারসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা এটি ঘটিয়েছে সেটা জানা যায়নি। জানার চেষ্টা চলছে। সেখান থেকে আমরা একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি। সেটিও পরীক্ষা করে দেখতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

প্রকাশের সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩