মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহচাল গ্রামের মনায়েম খান (৪০) ও তার স্ত্রী ফরিদা পারভিন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন পল্লী চিকিৎসক মোনায়েম খান। ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস আরেকটি পণ্যবাহী ট্রাককে ওভারকেট করতে গিয়ে মোটরসাইলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পল্লী চিকিৎসক মোনায়েম খান মারা যান। তার স্ত্রী জোসনা আক্তারকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। বাস শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 






















