Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং কোনো ধরনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে আমরা তা পর্যালোচনা করব।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব। আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জের আছে। মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।

এ সময় তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করা হবে।
গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা অতীতে আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ রেখেই সরকার সামনের দিকে এগিয়ে যাবে।

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, নতুন করে তার কিছু বলার নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেবো : স্বাস্থ্যমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬