কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
মহাসড়কে চাঁদাবাজি করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, গাজীপুরে মহাসড়কে যানজটের ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। ওই স্থানের যানজট নিরাসনে বাইকার পুলিশ সদস্যরা কাজ করবে। এ ছাড়া ড্রোনের মাধ্যমে যানজট এলাকায় চিহ্নিত করা হবে। মহাসড়কের পাশে কোনো টিকিট কাউন্টার থাকতে পারবে না। কেউ চাঁদাবাজি করলে ৯৯৯ লাইনে কল করলেই ঘটনাস্থলে পুলিশ চলে যাবে।
এসময় হাইওয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম সীমা ও হাইওয়ে জেলা পুলিশ সুপারসহ অনেক উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 






















