Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার দেশে ফিরছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : 

ব্যাংকক থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দেশে ফিরবেন। আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

এ সময় বিরোধীদলীয় নেতার পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ তাঁর সফরসঙ্গী হবেন বলেও জানিয়েছেন বিরোধীদলীয় নেতার এপিএস মামুন।

এর আগে গত ৫ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন রওশন এরশাদ।

আবহাওয়া

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

মঙ্গলবার দেশে ফিরছেন রওশন এরশাদ

প্রকাশের সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩