Dhaka রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন প্রেমিক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আইনের চোখে তিনি প্রতারক। জেলে যাওয়ার পর থেকে বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ তাকে পাত্তা না দিলেও সুকেশ চন্দ্রশেখরের ভালোবাসার কমতি নেই। যখনই মনে হচ্ছে, তখনই প্রেম নিবেদন করেই যাচ্ছেন। আর তা একেবারেই খালি হাতে নয়।

এর আগে বড়দিনে একটা আঙুর বাগান উপহার দিয়ে প্রেমপত্র লিখেছিলেন তিনি। এবার ভালোবাসা দিবসে দিলেন বিলাসবহুল হেলিকপ্টার! সঙ্গে একই ভাবে লম্বা চিঠি! তাতে জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে সুকেশের ঘোষণা, জ্যাকুলিনের হৃদয়ের প্রতিটি স্পন্দনই তার!

হাতে লেখা সেই চিঠিতে জেলে বন্দি সুকেশ জানিয়েছেন, জ্যাকুলিনের থেকে বিচ্ছিন্ন হয়ে জেলের এই ঠাণ্ডা দেওয়ালে বসে তার নিজেকে সেই মানুষটা মনে হচ্ছে যে মরুভূমিতে একা হয়ে গিয়েছে। তাকে লিখতে দেখা গিয়েছে, তোমার প্রতিটি হৃদস্পন্দন আমার জন্যৃ বিশেষ করে আজকের দিনে তা আমাদের মধ্যেকার দূরত্বকে মনে করিয়ে দিচ্ছে। তবে যাই হয়ে যাক, আমাদের পরস্পরের প্রতি প্রেম তাতে নষ্ট হবে না।

সেই সঙ্গে অভিনেত্রীকে তার জন্য আইনি ঝামেলায় পড়তে হয়েছে যে কারণেও দুঃখ প্রকাশও করেছেন সুকেশ। তবে সব ঝড় এবার থেমে যাবে বলে দাবি করে জ্যাকুলিনের ‘প্রেমিক’ দাবি করেছেন, এবার সব কিছুর সমাধান হবেই এবং অভিনেত্রীর মনে শান্তি ফিরে আসবে।

সেই সঙ্গেই সুকেশের ঘোষণা, ‘তুমি শুধুই আমার! চিরকাল আমার আত্মায় তুমিই মিশে থাকবে। অন্য কোনও পুরুষ তোমার হৃদয়ের ভগ্নাংশও কখনও পাবে না। আজকের দিনে যদি কোনও প্রেমকাহিনি লেখা হয় তাহলে সেটা হবে আমার আর তোমার! প্রেম দিবসের শুভেচ্ছা।

এর সঙ্গেই সুকেশের দাবি, তিনি জ্যাকুলিনের জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছেন। জানিয়েছেন, ওই এয়ারবাসে খোদাই করা রয়েছে জ্যাকলিনের নাম ও পদবীর প্রথম অক্ষর। ভেতরের সজ্জাও মনের মতো করে করিয়েছেন তিনি। মুম্বাইয়ের ট্রাফিক এড়িয়ে সহজেই জ্যাকুলিনকে গন্তব্যে পৌঁছে দিতে এমন উপহার তিনি দিলেন বলে দাবি সুকেশের। পাশাপাশি তার আরও দাবি, এটা কিনতে পেরেছেন তার কষ্টার্জিত অর্থ থেকে!

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করলেও সুকেশ নিয়মিত বিরতিতে জেল থেকে তাকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে চর্চায় থাকছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভালোবাসা দিবসে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন প্রেমিক

প্রকাশের সময় : ০২:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬