Dhaka শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের জাতীয় তথা লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে সাত ধাপে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন। আর ভোট গণনা শুরু হবে ৪ জুন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নির্বাচনের তারিখ ও আচরণবিধি ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। গত লোকসভা ভোটের থেকে ছয় দিন পরে ঘোষণা হলো এবারের তারিখ।

সিইসি রাজীব কুমার জানান, প্রথম দফায় ২১ রাজ্যে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট হবে ৭ মে, চতুর্থ দফার ভোট হবে ১৩ মে, পঞ্চম দফার ভোট হবে ২০ মে, ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে ও সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ভোটগণনা শুরু।

অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ জুন। অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী জুনে। তার আগে একটি নতুন সরকার গঠন করতে হবে। অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল ও ওড়িশা প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হবে জুনে। এই রাজ্যগুলোতেও নির্বাচনের সময়সূচী ঘোষণা করা হয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে দেশের ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। ভারতে সাড়ে ২১ কোটি তরুণ ভোটার রয়েছে, যাদের বয়স ১৮ থেকে ২৯ এর মধ্যে। ৪৮ হাজার ট্রান্সজেন্ডার ভোটদাতা রয়েছে এই লোকসভা নির্বাচনে। এবারের লোকসভা ভোটে ১০.৫ লাখ পোলিং স্টেশন থাকবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং নারী ভোটার রয়েছে ৩.৭৩ কোটি।

২০১৯ সালে ১০ মার্চ ১৭তম লোকসভা নির্বাচনের ঘোষণা হয়। গতবার সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। ১১ এপ্রিল শুরু হয় ভোট এবং ২৩ মে হয় ভোট গণনা। গতবার বিজেপি পায় ৩০৩টি আসন এবং কংগ্রেস পায় ৫২টি আসন।

ভারতে এবারের লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিতে চলেছেন ১.৮ কোটি ভোটার। এদিন নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘আমাদের রেজিস্টার ভোটারের সংখ্যা ৯৭ কোটি, পোলিং স্টেশন ১০.৫ লাখ। পোলিং অফিসিয়াল এবং সুরক্ষা কর্মীদের সংখ্যা ১.৪ কোটি। ইভিএম ৫৫ লাখ এবং গাড়ি ব্যবহার হবে ৪ লাখ।’

এই বারে ৪০০ সিটের বেশি জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটও হুংকার দিয়েছে।

এটি ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন বিজেপি। গত সংসদীয় নির্বাচনে দলটি ৩০৩টি আসন নিশ্চিত করে।

যেখানে কংগ্রেস মাত্র ৫২টি আসন পায়। অর্থাৎ লোকসভায় বিরোধী দলের নেতার পদ দাবি করার মতো পর্যাপ্ত সংখ্যাও অর্জন করতে পারেনি। এবার বিজেপিকে উৎখাত করতে বড় জোট গড়েছে কংগ্রেস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নওগাঁয় হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল

প্রকাশের সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪