Dhaka শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় পিকআপ ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত ও দুই গাড়ীর দুই ড্রাইভার আহত হয়েছে।

সোমবার (১ ডিসেস্বর) ভোর সাড়ে ৭টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পশু সম্পদ ট্রেনিং ইনস্টিটিউট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপখালি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মধু উল্লাহ ( ৫২)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, পঞ্চগড় থেকে ভাঙ্গাগামী কমলাবোঝাই পিকআপটি প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমলাবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা ফল ব্যবসায়ী মধু উল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ

ভাঙ্গায় পিকআপ ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫