Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রীর (৩০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০)। নিহত এই দম্পতি উত্তর রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র মন্ডল তার ইজিবাইক চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার স্ত্রী কমলী রানি স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, বিশেষ করে ইজিবাইক বা অটোরিকশা চার্জ দেওয়ার সময়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : ডা. জুবাইদা রহমান

ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০২:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪