Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি জন্য শনিবারের জনসভা স্থগিত করলেন আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : 

অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে শনিবার (৭ অক্টোবর) জনসভা স্থগিত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একইস্থানে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, উদ্বোধনের সুধী সমাবেশ— যা এয়ারপোর্টের ভেতরে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরে কাওলা মাঠে যে জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।

আবহাওয়া

ভারতের সঙ্গে ড্রয়ে সেমিতে নেপালকে পেলো বাংলাদেশ

বৃষ্টি জন্য শনিবারের জনসভা স্থগিত করলেন আওয়ামী লীগ

প্রকাশের সময় : ০৬:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩