Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে নিয়ে মুখ খুললেন সালাউদ্দিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় এবারের আসরে নেই বাংলাদেশ দল। টাইগারদের বিশ্বকাপ না খেলা নিয়ে কম নাটকীয়তা হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে বক্তব্য পাল্টে আসিফ নজরুল ফের গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের নয়, বরং ক্রিকেটার ও বিসিবি নিজেরাই নিয়েছে। তিনি বলেন, খেলোয়াড়রা আত্মত্যাগ করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের (অন্তর্বর্তী সরকারের) কী সিদ্ধান্ত! সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আত্মত্যাগ করে…।

এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না। উনি কী বলে আসলো, আর এসে কী ইউটার্নটা নিলো!

সালাউদ্দিনের মতে, বিশ্বকাপ একজন ক্রিকেটারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অনেকে বছরের পর বছর প্রস্তুতি নেয় এই মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তিনি বলেন, ‘দুইজন খেলোয়াড় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে পাঁচদিন ধরে কোমার মতো অবস্থায় ছিল। আমরা তাদের মাঠে ফেরানোর চেষ্টা করছি, টুর্নামেন্ট আয়োজন করে মোটিভেট করছি। এটাই আমার কোচিংয়ের সবচেয়ে বড় সাফল্য মনে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া, সহানুভূতি দেখানো- এসব অনেক ক্ষতি কমাতে পারত। কিন্তু দায়িত্বশীলদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়নি। এখন এই মিথ্যা অভিযোগে ক্রিকেটারদের মনে আরও আঘাত লেগেছে।

এদিকে চলমান বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দল চমক দেখাচ্ছে, ভারত-শ্রীলঙ্কার উইকেটও ব্যাটিংবান্ধব। সালাউদ্দিন বলেন, ‘এমন উইকেটে আমরা ভালো করতে পারতাম। খেলার মান দেখে মনে হচ্ছে সুযোগ ছিল অনেক। অধিনায়ক লিটনের প্রথম বিশ্বকাপ ছিল এটা। এক বছর ধরে প্রস্তুতি নেওয়া খেলোয়াড়ের জন্য এটা কতটা বেদনাদায়ক, সেটা সে-ই ভালো জানে।’

তিনি আশা করেন, আগামী ওয়ানডে বিশ্বকাপে টাইগাররা এই কষ্ট ভুলে নতুন করে ঘুরে দাঁড়াবে। ক্রিকেটারদের মানসিক শক্তি ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে নিয়ে মুখ খুললেন সালাউদ্দিন

প্রকাশের সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬