Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয় : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।

তিনি বলেন, রোববার (১৪ ডিসেম্বর) হাদির ব্যাপারে আমাদের যখন মেসেজ দিল, আমরা বলেছিটাকা-পয়সা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করব।

হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হাদির জন্য যখন বলেছে বাইরে পাঠানো হবে, অবভিয়াসলি টাকা ইনভলভ, অর্থমন্ত্রকে আমরা বলেছি যে, যাই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। কিন্তু লাকিলি অর্থমন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করব এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে তখন ইমিডিয়েটলি সরকার অর্থের মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি— যে কোন সময় আমরা প্রস্তুত।

নির্বাচনি ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনি বাজেট বাড়বে। ইসি এখনও চহিদাপত্র পাঠায়নি। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে, এক্ষেত্রে রিজার্ভেশন থাকবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। এছাড়া সার্বিকভাবে ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। পৃথিবীর কোনও দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব না।

সার্বিকভাবে ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। তবে পৃথিবীর কোনো দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয় : অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫