Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিকল্পধারার প্রার্থী মান্নানের মনোনয়ন আপিলেও বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নানের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শুরু হওয়া ইসির আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়।

ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মনোনীত প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার রায়কে বৈধতা দিয়েছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১-৪০০ নম্বর আপিলের বিষয়ে শুনানি হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

বিকল্পধারার প্রার্থী মান্নানের মনোনয়ন আপিলেও বাতিল

প্রকাশের সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩