Dhaka বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকর্মী মকবুল হত্যা : আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির কর হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন তার আরো সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, আফজাল নাছের এই মামলার এজাহারনামীয় আসামি। এর আগে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তিনি ডিজিএফআইয়ের কর্মকর্তা ছিলেন। বিভিন্নভাবে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। এই মামলার তদন্তের স্বার্থে আরো সাত দিনের রিমান্ড প্রয়োজন। আসামিপক্ষে হেলাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।

শুনানিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে পুরস্কার পেয়ে বহিষ্কার হয়েছেন। ফ্যাসিস্টকে কোনো সহযোগিতা করেননি। এই মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। এখন রিমান্ডের কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। উভয় শুনানি শেষে আদালত থেকে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানার জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওই দিন পল্টন মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় এবং ভাঙচুর করে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

আবহাওয়া

বিএনপিকর্মী মকবুল হত্যা : আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৮:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬