Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ২ বন্ধু। এতে আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা মহানগরীর উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদুল ইসলাম ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তারা ২জন ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সেই বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী দুই যুবক বন্ধু।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত বাস ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

বাসের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬