Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বাউফল উপজেলা প্রতিনিধি : 

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এসএম ইউসুফকে (৬৫) গ্রেফতার করেছে বাউফল পুলিশ ।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এস এম ইউসুফ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। যা গোটা শহরে সমালোচনার জন্ম দেয়। এরপরই প্রশাসন নাড়েচড়ে বসেন।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে আটক করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫