Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন : কমনওয়েলথ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিশ্বব্যাপী ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে আখ্যায়িত করেছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল।

তারা বলেছে, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারীসহ মোট দুই হাজার ২৬ জন প্রার্থীর অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ভোটকেন্দ্র খোলা থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ দল।

তিনি বলেন, এত বড় পরিসরে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি এবং একইসঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের আয়োজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ আয়োজনকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন নানা আকুফো-আড্ডো।

কমনওয়েলথ পর্যবেক্ষকরা জানান, সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই সারা দেশে নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছিল। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান নেওয়া পর্যবেক্ষকরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বিবৃতিতে বলা হয়, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নীরব প্রত্যাশা রূপ নেয় ভোটারদের ধারাবাহিক অংশগ্রহণে। নাগরিকরা কেন্দ্রে এসে ভোট দিতে থাকেন, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। বিবৃতিতে হবিগঞ্জ-৩ আসনের নতুন ভোটার ১৯ বছর বয়সী যুধিষ্ঠির বিশ্বাসের বক্তব্য তুলে ধরা হয়।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এই শিক্ষার্থী বলেন, এই মুহূর্তটি আমার কাছে গভীরভাবে অর্থবহ। প্রথমবার জাতীয় সিদ্ধান্তে আমার মতামতের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। ভোটের দুই দিন আগে থেকেই দেশের আটটি বিভাগে অবস্থান নেয় ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল।

আবহাওয়া

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

বাংলাদেশের নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন : কমনওয়েলথ

প্রকাশের সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬