Dhaka বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দেশের নারী ক্রিকেটারদের বিপিএল নিয়ে এতদিন ছিল আশ্বাসের কথা। তবে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল নিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে বিসিবি।

এটিই হবে বাংলাদেশে নারী ক্রিকেটারদের জন্য প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। বিস্তারিত সূচি না দিলেও বিসিবি জানিয়েছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের নেবে দলগুলো।

মেয়েদের বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাকে। বাংলাদেশে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে মনে করেন তিনি।

রুবাবা দৌলা বলেন, আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।

বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে, ফ্র্যাঞ্চাইজি কীভাবে বাছাই করা হবে এসব এখনো চূড়ান্ত হয়নি। তবে নারী ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এ নিয়ে সমস্যা হবে না বলে বিশ্বাস রুবাবার, বাংলাদেশের নারী ক্রিকেটাররা খুব ভালো খেলছে। আশা করছি স্পনসরস ও দলের মালিক পেতে অসুবিধা হবে না। আমি সেটা নিশ্চিত করব। আমরা ওই ধরনের মালিকদের চাইব, যাঁরা অন্তত কয়েক বছর দলের সঙ্গে থেকে নারী ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন।

দেরিতে হলেও মেয়েদের বিপিএল আয়োজনের দাবি পূরণ হওয়ায় খুশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।

ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত বাকি সবকিছু যথা সময়ে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট সিস্টেমের মাধ্যমে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দলগুলো ভারসাম্যপূর্ণ করতেই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই পদ্ধতিতে এগোবে বলে জানিয়েছে বিসিবি। বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম নারী বিপিএল যেন বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে মানানসই হয় ও বিশ্বে যেন সাড়া ফেলে দেয়, সেটাই লক্ষ্য বিসিবির।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা। তিনি বিসিবির নারী বিভাগের প্রধানও। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে বলে বিসিবি জানিয়েছে।

মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা তিনবার শিরোপা জিতেছে। যার মধ্যে ২০১২, ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৬ বিপিএলে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। সবশেষ এ বছরের ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি

প্রকাশের সময় : ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬