নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।
ডা. জোবায়দা রহমান বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।
নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।
তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।
নিজস্ব প্রতিবেদক 




















