Dhaka মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিতর্কিত বল পরিবর্তনের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তারকা ওপেনার ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি জানিয়েছে, রোববার (২৯ মার্চ) গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ধারা ২.১৪ ভঙ্গ করে লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ফখরকে এই শাস্তি দেওয়া হয়েছে।

লো স্কোরিং ম্যাচে গতকাল লাহোরকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। ৩ বল হাতে রেখে লাহোরের করা ১২৮ রান টপকে যায় তারা। করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহিন শাহ আফ্রিদি ও ফখরের হাত ঘুরে যাওয়ার পর অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বোলার হারিস রউফের কাছ থেকে বল নিয়ে পরীক্ষা করেন। পরবর্তীতে তিনি সহ-আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাঁদের সন্দেহ ছিল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং ব্যাটার খুশদিল শাহ ও আজম খান নতুন বল বেছে নেওয়ার সুযোগ পান। এই ৫ রানই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান, যা পেনাল্টির পর ৯-এ নেমে আসে। এরপর আব্বাস আফ্রিদি টানা একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে মাত্র দুই বলেই জয় নিশ্চিত করেন।

যদিও কেন পেনাল্টি করা হয়েছিল, সে বিষয়ে জানেন না বলেই মন্তব্য করেছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, পেনাল্টি কেন দেওয়া হলো, সেটা পরিষ্কার নয়। আম্পায়াররা কী বলেন, সেটা দেখা যাবে।

নিষেধাজ্ঞার কারণে ফখর আসন্ন ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তবে পিএসএলের নিয়ম অনুসারে, সিদ্ধান্তের ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করার সুযোগ রয়েছে তার।

আবহাওয়া

বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

প্রকাশের সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬