Dhaka শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে ঘটনা ঘটে।

নিহত অ্যাম্বুলেন্স চালক মো. নাইমুল আলম (২৮) চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মিঙ্গলী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

আহতরা হলেন- ট্রাক্টর চালক শাকিল হোসেন ও তার সহকারী প্রদীপ, অ্যাম্বুলেন্সের যাত্রী ভোলার দৌলতখান উপজেলার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম এবং সানজিদা খানম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান , ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে বরিশালের দিকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মহাসড়কে মালবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালক নিহত ও সাতজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে ‘বিসমিল্লাহ পরিবহনের’ একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের (পেকু) সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত দুই যান জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রধান আসামির দায় স্বীকার

বরিশালে ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

প্রকাশের সময় : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬