Dhaka শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো আগে চালু করা হবে : বিমান প্রতিমন্ত্রী

জামালপুর জেলা প্রতিনিধি : 

বিগত সরকারের সময় নানা কারণে বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল। সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করব।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরে নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহে হবে। কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকেটের দাম কমানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন; আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে, আপনারা হজের টিকেটের দাম কমান এবং টিকেটের দাম এত কেন বেশি হবে?

তিনি আরো বলেন, আমরা ক্যালকুলেশন করেও দেখেছি বাংলাদেশ বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানোও সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর। প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশী দিতে হবে, কাজ করতে হবে।

মতবিনিমিয়কালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রধান আসামির দায় স্বীকার

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো আগে চালু করা হবে : বিমান প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬