Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শাওন নামের আরেক যুবক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল শহরের মালগ্রাম উত্তর পাড়ার জুয়েল মিয়ার ছেলে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লালন হোসেন এই তথ্য জানিয়েছেন।

অদ্দিরগোলা বাজারের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লালন হোসেন বলেন, বিপুল তাঁর বন্ধু মোটরসাইকেল নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বিপুল নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা শাওন গুরুতর আহত হন।

এএসআই লালন হোসেন বলেন, স্থানীয় লোকজন আহত শাওনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪