Dhaka শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের হলিউডে দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শাহরুখের সঙ্গে ‘পাঠান’র জয়রথ শেষে জওয়ানে বছর শেষ। এরপর নতুন বছরের শুরুতেই ‘ফাইটার’ দিয়ে আখেরি ধামাকা হৃতিকের সঙ্গে। কম ধকল আর ব্যস্ততা যায়নি বলিউডের এই শান্তিপ্রিয়ার। এবার নতুন খবর, ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এখন পর্যন্ত বলিউডপাড়ায় গুজব, এক জনপ্রিয় ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল ঢ: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। ছবি তেমন সফল না হলেও ভিনের সঙ্গে দীপিকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে। ভারতে যখন এই হলিউড তারকা এসেছিলেন, দীপিকার সঙ্গেই সময় কাটিয়েছেন।

সে যাই হোক এখন জোর গুঞ্জন, এইচবিওর হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’র তৃতীয় মৌসুমে দীপিকাকে দেখা যেতে পারে। ২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় মৌসুমের পালা।

শোনা যাচ্ছে, তৃতীয় এই মৌসুমেই দীপিকাকে দেখা যেতে পারে। এমনিতে এই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে। তবে এবার বোধহয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে।

এমনিতে ‘ফাইটার’র পর দীপিকার ঝুলিতে রয়েছে প্রভাসের ‘কল্কি 2898 AD’ আর রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ফের হলিউডে দীপিকা

প্রকাশের সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪