Dhaka শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরাপুলে অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর ফকিরাপুল এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

রিজভী বলেন, সরকারের অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপি নেত্রী নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি আরিফুল ইসলাম, মাহবুব মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, প্রচার সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আবহাওয়া

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

ফকিরাপুলে অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রকাশের সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩