Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রিন্স’: টিজারে ঝড় তুললেন শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার ঘিরে শেষ পর্যন্ত কাটল অনিশ্চয়তা। প্রচারণা থমকে যাওয়ায় অনেকেই ভাবছিলেন ছবিটি আদৌ ঈদে মুক্তি পাবে কি না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার টিজার প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে বেলা ১টার দিকে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসে টিজারটি।

১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজারে গ্যাংস্টারের রূপে হাজির হয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের ঝলক। এরপর দৃশ্যপটে প্রবেশ করেন ‘প্রিন্স’ চরিত্রের শাকিব। লম্বা চুল, চোখে সানগ্লাস অ্যাকশন মুডে একের পর এক গুলিতে ধরাশায়ী করছেন প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

টিজারে শাকিবের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে-ছোট চুল, অন্যরকম উপস্থিতি। এটি কি প্রিন্সের অতীত কাহিনি, নাকি দ্বৈত চরিত্র—সেটা এখনো পরিষ্কার করেননি নির্মাতা।

ডার্ক টোন ও নিওন লাইটিংয়ের ব্যবহারে আন্ডারওয়ার্ল্ডের আবহ ফুটে উঠেছে টিজারে। শেষে কিলার লুকে শাকিব বলেন, ‘আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো প্রিন্স।’

কারিগরি দিক থেকেও সিনেমাটি নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ। ভারতের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় এতে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, এটি প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী।

‘প্রিন্স’ সিনেমার টিজারে শাকিবের ধুন্ধুমার অ্যাকশন

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ সহ আরও অনেক অভিনয়শিল্পী। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশন এবং শ্রীলঙ্কায়ও ছবিটির শুটিং হয়েছে।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশনঘন দৃশ্য, আন্ডারওয়ার্ল্ডের গল্প এবং শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি-সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’কে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এই প্রি-ব্লাস্ট টিজার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘প্রিন্স’: টিজারে ঝড় তুললেন শাকিব খান

প্রকাশের সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬