নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর নিয়ে ফেসবুকে নানা গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
বুধবার (৮ এপ্রিল) প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশে প্রথম সফর করবেন, সেটি এখনো নির্ধারিত হয়নি।
লন্ডনে ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে তার দল।
শোনা যাচ্ছে, শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরে যাবেন তারেক রহমান। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন- সেসব এখনো চূড়ান্ত নয়।
নিজস্ব প্রতিবেদক 


















