Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে সভা-সমাবেশ নয়

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যেকোনও প্রকার সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হয়।

আবহাওয়া

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে সভা-সমাবেশ নয়

প্রকাশের সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬