Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটি। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে যান বিএনপি নেতাকর্মীরা। সেখানে জিয়ার কবরে তারা ফুল দেন ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করেন তারা।

এদিকে, বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

আবহাওয়া

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩