Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের জন্য আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে : রেলমন্ত্রী

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

পোশাক শ্রমিকদের জন্য আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

রোববার (৭ এপ্রিল) দুপুরে তিন দিনের সফর শেষে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার সময় পাংশা ডাক বাংলোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।

মো. জিল্লুল হাকিম বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল প্রকার সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

পোশাক শ্রমিকদের জন্য আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে : রেলমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪